ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬

ফরিদপুরে দুইশো কোটি টাকা ব্যয়ে টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

জুলাই ১৩, ২০২৪, ০২:৫১ পিএম

ফরিদপুরে দুইশো কোটি টাকা ব্যয়ে টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান বলেছেন, স্বপ্নের পদ্মা সেতু আজ শুধু পদ্মা সেতুই নয়, এই স্বপ্নের পদ্মা সেতু আজ প্রতিবাদের ভাষা। এই স্বপ্নের পদ্মা সেতু আজ বাঙালি জাতির উন্নয়নের প্রতীক। এবং এই পদ্মা সেতু দিয়েই সারা পৃথিবীর মোড়লদেরকে শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছিলেন যে, আমার নিজের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে প্রমাণ করে দিবো বিশ্ব মোড়লের ধার এই বাঙালি জাতি কখনোই ধারেনা, কখনো ধারবেও না।

শনিবার দুপুরে ফরিদপুর শহরের টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্পের (১ম সংশোধিত) কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

ফরিদপুর জেলা পরিষদের মালিকানাধীন এই টেপাখোলা লেক উন্নয়নে দুইশো কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই প্রকল্প বাস্তবায়ন করছে।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান আরও বলেন, ফরিদপুরবাসীর স্বপ্ন পূরণের রাস্তা সুগম হবে খুব শিগগিরই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুইশো কোটি টাকা ব্যয়ে টেপাখোলা লেক সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছেন। এই টেপাখোলা লেককে কেন্দ্র করেই গড়ে উঠবে ফরিদপুরের নতুন উপশহর।

তিনি বলেন, এই ফরিদপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন খুব শিগগিরই পূরণ হতে চলেছে। আমি এখনই তা প্রকাশ করতে চাই না।

ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেনের সভাপতিত্বে এ সময় মঞ্চে ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শহদাব আকবর চৌধুরী লালু, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ (এ কে আজাদ), ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী, সংরক্ষিত নারী আসনের এমপি ঝর্ণা হাসান, এলজিইডির সাবেক প্রধান শহিদুল হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ইএইচ

Link copied!