ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৪ জুলাই, ২০২৬

দ্বিতীয় বিয়ে ও মা হওয়ার সুখবর দিলেন মৌসুমী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

জুলাই ৪, ২০২৬, ০৩:৫৮ পিএম

দ্বিতীয় বিয়ে ও মা হওয়ার সুখবর দিলেন মৌসুমী

ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায়ের খবর জানালেন অভিনেত্রী মৌসুমী হামিদ। চলতি বছরের মার্চের শেষ দিকে তিনি জানিয়েছিলেন, আবু সাইয়িদ রানার সঙ্গে তার দাম্পত্য জীবনের ইতি ঘটেছে। তার ভাষ্য অনুযায়ী, বছরের শুরুতেই তারা আলাদা হয়ে যান। সেই ঘোষণার প্রায় তিন মাস পর এবার একসঙ্গে দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর প্রকাশ করলেন এই অভিনেত্রী।

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকির একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রথমবারের মতো বেবিবাম্প নিয়ে সবার সামনে আসেন মৌসুমী হামিদ। এ সময় তার সঙ্গে ছিলেন বর্তমান স্বামী আবদুল ওয়াদুদ সজীব। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের জন্য এটিই ছিল বড় চমক।

অনুষ্ঠানেই মৌসুমী জানান, তিনি ইচ্ছাকৃতভাবেই বিয়ে এবং মা হওয়ার খবর একসঙ্গে প্রকাশ করতে চেয়েছেন। আলাদাভাবে না জানিয়ে সবাইকে একসঙ্গে এই সুখবর দেওয়ার পরিকল্পনা করেছিলেন। জীবনের নতুন এই অধ্যায়ে সবার দোয়া ও শুভকামনাও কামনা করেন তিনি।

অভিনেত্রী জানান, আবদুল ওয়াদুদ সজীবের সঙ্গে তার বিয়ে বেশ কিছুদিন আগেই সম্পন্ন হয়েছে। তবে বিষয়টি এতদিন প্রকাশ্যে আনেননি। তিনি আরও বলেন, তাদের পরিচয় প্রায় ১৪ বছরের। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই একসময় সম্পর্ক নতুন রূপ নেয়।

গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে মৌসুমী বলেন, তিনি ও সজীব দীর্ঘ ১৪ বছরের বেস্ট ফ্রেন্ড। নানা বিষয়ে তাদের মধ্যে মিল থাকায় শেষ পর্যন্ত তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

উল্লেখ্য, কয়েক দিন ধরেই শোবিজ অঙ্গনে মৌসুমী হামিদের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে নিজেই প্রকাশ্যে এসে দ্বিতীয় বিয়ে ও মা হতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করলেন অভিনেত্রী।

এএন

Link copied!