ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬

পিকআপের গোপন বাক্স থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, চালক ও কারবারি পলাতক

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

জুলাই ৮, ২০২৬, ১২:২৬ এএম

পিকআপের গোপন বাক্স থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, চালক ও কারবারি পলাতক

পটুয়াখালীর দুমকি উপজেলায় একটি পিকআপ ভ্যানের ভেতরে বিশেষভাবে তৈরি গোপন বাক্স থেকে ৬৬ কেজি ১০৪ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৮)। তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গাড়িটি ফেলে পালিয়ে যান।

সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার আঙ্গারিয়া বন্দরে এই মাদকবিরোধী অভিযান চালানো হয়। গতকাল মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় বরিশাল র‍্যাব-৮ মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আঙ্গারিয়া বন্দর এলাকায় র‍্যাব-৮-এর একটি চৌকস দল অভিযান চালায়। এ সময় মহাসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যান তল্লাশি করা হয়। তল্লাশিকালে পিকআপের নিচের অংশে সুকৌশলে তৈরি একটি গোপন বাক্সের ভেতর থেকে ৬৬ কেজি ১০৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, অভিযানের সময় মাদককারবারিরা দূর থেকে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদকসহ গাড়িটি ফেলে রেখেই পালিয়ে যান। ফলে এই ঘটনায় কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। তবে উদ্ধার করা গাঁজা ও জব্দ করা পিকআপ ভ্যানটি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দুমকি থানায় হস্তান্তর করা হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, র‍্যাবের অভিযানে গাঁজা উদ্ধারের ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এর পাশাপাশি ঘটনার সাথে জড়িত মাদক পাচারকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জেএইচআর

Link copied!