ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬

ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, ছিটকে গেলেন বড় তারকা

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ৫, ২০২৬, ০৯:০২ পিএম

ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, ছিটকে গেলেন বড় তারকা

ব্রাজিলের বিশ্বকাপ মিশনে গুরুত্বপূর্ণ নকআউট লড়াইয়ের আগে বড় ধাক্কা এসেছে। শেষ ষোলোতে নরওয়ের মুখোমুখি হওয়ার আগে চোটের কারণে দলের অন্যতম ভরসা মিডফিল্ডার লুকাস পাকেতাকে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় নিউইয়র্কের নিউজার্সিতে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। তবে সেই ম্যাচে খেলতে পারবেন না পাকেতা। হ্যামস্ট্রিংয়ের চোটে আক্রান্ত হওয়ায় তাঁকে বিশ্রামে রাখা হয়েছে। মাঝমাঠে তাঁর অনুপস্থিতি ব্রাজিলের কৌশল ও ভারসাম্যে প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এখনো পাকেতার পুনরাগমনের নির্দিষ্ট সময় জানায়নি। তবে সংস্থাটির একটি সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ব্রাজিল যদি ফাইনালে উঠতে না পারে, তাহলে চলতি বিশ্বকাপে আর মাঠে নামা হবে না এই মিডফিল্ডারের।

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ব্রাজিল। ওই ম্যাচে কাসেমিরো ও ব্রুনো গিমারেসের সঙ্গে শুরুর একাদশে ছিলেন পাকেতাও। তবে ম্যাচ চলাকালেই চোটে পড়েন তিনি। বিরতির পর আর মাঠে নামতে পারেননি। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এই তারকা।

পাকেতার অনুপস্থিতিতে একাদশে পরিবর্তনের চিন্তায় আছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তাঁর হাতে কয়েকটি বিকল্প রয়েছে। মাঝমাঠে দানিলো সান্তোসকে সুযোগ দেওয়া হতে পারে। আবার দলকে আরও আক্রমণাত্মক রূপ দিতে এন্দ্রিক কিংবা গাব্রিয়েল মার্তিনেল্লিকেও শুরুর একাদশে দেখা যেতে পারে।

অন্যদিকে, ঊরুর চোট কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন রাফিনিয়া। গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে থাকা বার্সেলোনার এই ফরোয়ার্ড বর্তমানে মূল দলের বাইরে ব্যক্তিগত অনুশীলন করছেন। নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে তাঁর শারীরিক অবস্থার সন্তোষজনক উন্নতি হলে বদলি বেঞ্চে রাখা হতে পারে বলে দলের একটি সূত্র জানিয়েছে।

এএন

Link copied!