ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শেখ হাসিনার বিচারের দাবিতে নোয়াখালীতে শিক্ষার্থীদের ‘মার্চ ফর জাস্টিস’

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী প্রতিনিধি

আগস্ট ১৫, ২০২৪, ০৫:৫২ পিএম

শেখ হাসিনার বিচারের দাবিতে নোয়াখালীতে শিক্ষার্থীদের ‘মার্চ ফর জাস্টিস’

গণহত্যার বিচার, আহতদের সুচিাকৎসা ও বিগত ১৬ বছরের ঘুম, খুন ও দুর্নীতির বিচারের দাবিতে নোয়াখালীতে শিক্ষার্থীদের মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে নোয়াখালী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ও নোয়াখালীর সর্বস্তরের ছাত্রজনতা আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

জেলা শহরের মাইজদী বাজার এলাকা থেকে মার্চ ফর জাস্টিস শুরু হয়ে নোয়াখালী পৌর বাজারের সামনে এসে শেষ হয়। পরে এখানে সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা।

এ সময় তারা বলেন, হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনার হুকুমে যে গণহত্যা করা হয়েছিলো তার বিচার হতে হবে। আন্দোলনের সময় যে সব শিক্ষার্থী পুলিশের গুলিতে ও ছাত্রলীগের সন্ত্রাসী দ্বারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। এছাড়া বিগত ১৬ বছর সরকারে থাকার সময় স্বেরাচারী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরাসহ আওয়ামীলীগের মন্ত্রী-এমপি-নেতারা যে দুর্নীতি করেছে এবং ঘুম, খুন হয়েছে তার বিচার করতে হবে।

ইএইচ

Link copied!