ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মধুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

আগস্ট ২৩, ২০২৪, ০৫:৪৪ পিএম

মধুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে ভারতের সাথে আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে সকল বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে মধুপুর তরুণ সমাজের আয়োজনে মধুপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মুফতী মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্বরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সবুজ মিয়া, ফরিদ আহমেদ, মাওলানা আব্দুল আজিজ, শাহেদ হাসান সিয়াম, শরিক উদ্দিন, মুফতি তারিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা এ সময় বলেন- ভারত আমাদেরকে না জানিয়ে রাতের আঁধারে নদীর বাঁধ খুলে দেয়ায় আমাদের বাংলাদেশের কয়েকটি জেলা তলিয়ে দিয়েছে। এতে মানুষের ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। মানুষসহ গৃহপালিত পশু পানিতে ডুবে মারা গেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সভা শেষে পানিবন্দি মানুষের জন্য এবং যারা পানিতে ডুবে মারা গেছেন তাদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মধুপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মুফতী মোহাম্মদ আনোয়ার হোসেন

ইএইচ

Link copied!