ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মধুপুরে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সেপ্টেম্বর ২২, ২০২৪, ১০:৩৫ পিএম

মধুপুরে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

টাঙ্গাইলের মধুপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের আয়োজনে দুপুরে মধুপুর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনের পূর্বে মধুপুর প্রাথমিক শিক্ষক সমিতির সম্মুখ থেকে একটি মিছিল বের হয়, মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানেই মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

মানববন্ধনে মধুপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আ. আজিজের সভাপতিত্বে বক্তব্য দেন- উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, গোবিনাথপুর সরকারি   প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইবনে মাসুদ, কেওটাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা লাকী আক্তার, সহকারী শিক্ষক আবু সাইম প্রমুখ। 
মানববন্ধন শেষে শিক্ষকরা তাদের দাবি দাওয়া সম্মিলিত একটি স্মারকলিপি মধুপুর উপজেলা নির্বাহী বরাবর জমা দেন।

ইএইচ

Link copied!