ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মধুপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সেপ্টেম্বর ৩০, ২০২৪, ০২:৫৭ পিএম

মধুপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

‘কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে ধারণ করে টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় কর্তৃক আয়োজিত জাতীয় কন্যা শিশু দিবস ২০২৪ পালিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় মধুপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মধুপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন সুলতানা সুমির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা বুদ্ধি ও প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুসলিমা খাতুন, মধুপুর পৌরসভা কিশোর-কিশোরী ক্লাবের তাজিয়া তাবাসসুম তিথি ও সিমরান ইসলাম প্রভা প্রমুখ।
আলোচনা শেষে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ইএইচ

Link copied!