ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সাজেক ভ্রমণে আরও ৩ দিনের নিষেধাজ্ঞা

রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটি প্রতিনিধি:

অক্টোবর ১, ২০২৪, ১১:৪৭ এএম

সাজেক ভ্রমণে আরও ৩ দিনের নিষেধাজ্ঞা

পাহাড়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাঙ্গামাটির সাজেক পর্যটন কেন্দ্রে আরও তিন দিনের জন্য পর্যটকদের ভ্রমণ করতে নিরুৎসাহিত করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। এ নিয়ে  তিন দফায় সময়সীমা বাড়িয়ে পর্যটকদের সাজেক ভ্রমণে বিরত রেখেছে  রাঙ্গামাটি জেলা প্রশাসন।  

রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, রাঙ্গামাটি জেলা আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ০১ অক্টোবর থেকে ০৩ অক্টোবর পর্যন্ত পর্যন্ত ৩ দিন সাজেক পর্যটন কেন্দ্র ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করা হল।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাজেক ভ্রমণ বিরত রাখতে এর আগে ২৫ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্র ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করা হয়েছিল।

উল্লেখ্য, খাগড়াছড়ি ও রাঙ্গামাটির অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে রাঙ্গামাটির সাজেকে আটকা পড়া পর্যটকদের  নিরাপদে ফিরিয়ে আনার পর থেকেই জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২৫ সেপ্টেম্বর থেকে জেলা প্রশাসন তিন দিন করে  পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করে আসছে। 

বিআরইউ

Link copied!