ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নেত্রকোণা ঠিকাদার সমিতির নেতৃত্বে আজাদ-তাজেজুল

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা প্রতিনিধি

নভেম্বর ২৩, ২০২৪, ০৬:২৩ পিএম

নেত্রকোণা ঠিকাদার সমিতির নেতৃত্বে আজাদ-তাজেজুল

ঠিকাদারদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে নেত্রকোণায় ঠিকাদার সমিতি গঠন কল্পে জেলার সর্বস্তরের ঠিকাদারদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১২টায় শহরের পাটপট্টি রোডস্থ ঠিকাদার আজাদ রহমানের ব্যাবসায়ীক চেম্বারে এ সাধারণ সভার আয়োজন করা হয়।

প্রবীণ ঠিকাদার মোশাররফ হোসেনের সভাপতিত্বে তাজেজুল ইসলাম ফারাসের সঞ্চালনায় ঠিকাদার সমিতি গঠনের প্রয়োজনীয়তা এবং ঠিকাদারদের নানাবিধ সমস্যা তুলে ধরে বক্তব্য দেন, এসএম শফিকুল কাদের সুজা, সেলিকুর রহমান স্বপন, মাছুদ রানা চৌধুরী, শুভেন্দু সরকার পিন্টু, মোস্তুফা মাসুদ, ফরিদ আহমেদ ফকির, তাজউদ্দীন ফারাস সেন্টু, দেলোয়ার হোসেন খান, মোস্তাক আহমেদ, বাবুল আলম তালুকদার, আসাব ভুঁইয়া, মোখলেছুর রহমান, ইসলাম উদ্দিন চঞ্চল, নাজমুস শাহাদাৎ নাজু, মোয়াজ্জেম হোসেন, নজরুল ইসলাম মিয়া, আনিসুর রহমান, আনোয়ার ইসলাম টুটন, মো. রাসেল ভুঁইয়াসহ অন্যান্যরা।

বক্তারা, ঠিকাদারদের স্বার্থ সংরক্ষণ, নির্মাণকাজে বালু সংকট দূরীকরণ, বাইরের ঠিকাদারি লাইসেন্সকে প্রাধান্য না দিয়ে নিজ জেলার স্থানীয় ঠিকাদারদের প্রাধান্য দেয়া, অফিস ও কাজের সাইট সম্পন্ন করতে গিয়ে যে ধরনের প্রতিবন্ধকতা ও হয়রানির শিকার হতে হয়, তা দূরীকরণের লক্ষ্যে ঠিকাদারি সমিতি গঠনের গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভার দ্বিতীয় পর্যায়ে সর্বসম্মতিক্রমে আজাদুর রহমানকে সভাপতি ও তাজেজুল ইসলাম ফারাস সুজাতকে সাধারণ সম্পাদক, মজিবর রহমান খানকে সহ-সভাপতি, তাজউদ্দীন ফারাস সেন্টুকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মোখলেসুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা, এছাড়াও প্রবীণ ঠিকাদার মোশাররফ হোসেনকে প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হয়।

ইএইচ

Link copied!