ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

কাশিমপুরে গরুচোর চক্রের চার সদস্য আটক

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি

ডিসেম্বর ২২, ২০২৪, ০৬:১৭ পিএম

কাশিমপুরে গরুচোর চক্রের চার সদস্য আটক

গাজীপুর মহানগরীর কাশিমপুরে অভিযান চালিয়ে ৫টি গরুসহ চোরচক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ।

রোববার কাশিমপুরের ২নং ওয়ার্ডের মোজার মিল ডালাসসিটি এলাকায় সিরাজ দেওয়ানের বাড়ির সামনের পাকা রাস্তার উপর গরুচোর চক্রের সদস্যরা চুরিকৃত গরু পিকআপভ্যানে উঠানোর প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমগীর হোসেন মোল্লা, শফিক হাওলাদার, লোকমান হোসেন এবং শাহীন মিয়াকে আটক করে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে পাঁচটি গরু ও নীল রঙের একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকরা দীর্ঘদিন যাবত কাশিমপুরের বিভিন্ন এলাকায় গরু চুরি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে গরু চুরি আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!