ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চন্দ্রঘোনা তরুন সংঘের নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

জানুয়ারি ৪, ২০২৫, ০৭:৩৫ পিএম

চন্দ্রঘোনা তরুন সংঘের নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

মহান বিজয় দিবস উন্মুক্ত নক আউট ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শনিবার (৪ জানুয়ারী) বিকালে। তরুন সংঘ ক্লাবের আয়োজনে বারঘোনিয়া ব্রিকফিল্ড মাঠে উক্ত খেলা সম্পন্ন হয়। ফাইনাল খেলায় নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর ট্রাইবেকারে ফলাফল নির্ধারন করা হয়। এতে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংঘ ৫-৪ গোলে শাপলা ছাত্র সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

পরে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেপিএম এর এমডি মোহাম্মদ শহীদ উল্লাহ। 

বিশেষ অতিথি ছিলেন সাবেক জাতীয় দলের ফুটবলার ও চন্দ্রঘোনা তরুন সংঘ ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এফআই কামাল। কাপ্তাই উপজেলা এসিল্যান্ড স্বরূপ মুহুরী, কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম, কাপ্তাই থানার ওসি (তদন্ত) অলি উল্লাহ, বিজিএমই এর পরিচালক শফিউল করিম খোকন, রাঙামাটি জেলা বিএনপি সহ সভাপতি ডা. রহমত উল্লাহ, যুগ্ন সম্পাদক দিলদার হোসেন, উপজেলা বিএনপি সাধারন সম্পাদক ইয়াসিন মামুন, তরুন সংঘের উপদেষ্টা হারুনুর রশিদ রতন, মো. ইব্রাহিম হাবিব মিলু, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মো. ইসমাইল হোসেন লিটন, আহবায়ক মো. শাখের হোসাইন। সঞ্চালনা করেন তরুন সংঘের উপদেষ্টা মো. শামসুজ্জামান চৌধুরী রকি। উক্ত ফাইনাল খেলা পরিচালনা করেন বিশিষ্ট রেফারি মুক্তি সাধন বড়ুয়া, জাহাঙ্গীর আলম, আব্দুল কাদের।

প্রসঙ্গত, গত ১০ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এই নক আউট ফুটবল টুর্নামেন্টের খেলায় ১৬টি দল অংশ নিয়েছে।তাদের মধ্যে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদ ও শাপলা ছাত্র সংঘ ফাইনাল খেলায় অংশ নেয়।

আরএস

Link copied!