ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাইসাইকেল থেকে পড়ে যুবকের মৃত্যু

তানোর (রাজশাহী) প্রতিনিধি

তানোর (রাজশাহী) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৭:৫৩ পিএম

বাইসাইকেল থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজশাহীর তানোরে বাইসাইকেল থেকে পড়ে সাখাওয়াত হোসেন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, রোববার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার তালন্দ ইউনিয়নের মোহর হাকিম বাজার মোড়ে।

নিহত যুবক সাখাওয়াত হোসেন তানোর পৌর এলাকার গুবিরপাড়া গ্রামের শিক্ষক খালেদুর রহমানের পুত্র।

এমন হৃদয় বিদারক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, প্রতিদিনের ন্যায় সাখাওয়াত হোসেন তার বাইসাইকেল নিয়ে ঘুরতে বের হন। একেকদিন একেক এলাকায় বাইসাইকেল নিয়ে ঘুরে বেড়ান সাখাওয়াত হোসেন। তারই ন্যায় আজকেও সাখাওয়াত হোসেন বাইসাইকেল নিয়ে ঘুরতে বের হন। কিন্তু লাশ হয়ে ফিরতে হলো বাড়িতে।

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান মিজান জানান, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, নিহতের পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

ইএইচ

Link copied!