ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বোরহানউদ্দিনে ছাত্রলীগের বিচারের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি

ভোলা প্রতিনিধি:

ভোলা প্রতিনিধি:

ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৫:৫৬ পিএম

বোরহানউদ্দিনে ছাত্রলীগের বিচারের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি

ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংগঠিত সকল কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বোরহানউদ্দিন উপজেলা শাখার নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা সড়কের বিএনপির কার্যালয় থেকে উপজেলা ছাত্রদল সভাপতি দানিশ চৌধুরী ও সম্পাদক তানজিল হাওলাদার মার্চ ফর জাস্টিস এর একটি র‍্যালি নিয়ে সরকারি আব্দুল জব্বার কলেজ ও ভোলা পলিটেকনিক্যাল ইন্সটিটিউটে গিয়ে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষদের কাছে স্মারকলিপি প্রদান করেন।

উপজেলা ছাত্রদল সম্পাদক তানজিল হাওলাদার বলেন, উপজেলার এই দুটি ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসীরা ফ্যাসিষ্টের শাসনামলে সাধারণ শিক্ষার্থী সহ এই উপজেলার সাধারণ মানুষের উপর যেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, ন্যায়ের ভিত্তিতে আমরা তাদের বিচার নিশ্চিত করতে উপজেলার যে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির চর্চা হয় সে দু’টি প্রতিষ্ঠানের অধ্যক্ষদের কাছে স্মারকলিপি প্রদান করেছি। ন্যায়ের ভিত্তিতে তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।

এসময় আরো উপস্থিত ছিলেন— বোরহানউদ্দিন পৌর ছাত্রদলের সভাপতি রায়হান আহমেদ শাকিল, সহ-সভাপতি ফরহাদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহিন হাওলাদার, সরকারি আঃ জব্বার কলেজ ছাত্রদল সভাপতি মিজানুর রহমান রাজিব, সহ সভাপতি এস. আই. নকিব, ভোলা পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের সভাপতি আরাফাত রহমান সুজন, সম্পাদক জিদান আল জিহাদ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সম্পাদকবৃন্দ।

বিআরইউ
 

Link copied!