ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ডিজিটাল স্ক্রিনে হঠাৎ ভেসে উঠলো ‘চাচা হাসু আপা কোথায়?’

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ১১:৩০ এএম

ডিজিটাল স্ক্রিনে হঠাৎ ভেসে উঠলো ‘চাচা হাসু আপা কোথায়?’

সিলেটের গোলাপগঞ্জের একটি ডিজিটাল সাইনবোর্ডে এবার হঠাৎ ভেসে উঠলো ‘চাচা হাসু আপা কোথায়? মুদির কাছে পালিয়ে গেছে?’। ভেসে ওঠা এই লেখার একটি ভিডিও ক্লিপ ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে সিলেটে।

ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, গোলাপগঞ্জের চৌমুহনী এলাকার কুশিয়ারা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় রয়েছে নিরাময় ডেন্টাল কেয়ার। সেখানে স্থাপন করা একটি ডিজিটাল সাইনবোর্ডে হঠাৎ ভেসে উঠেছে, ‘চাচা হাসু আপা কোথায়? মুদির কাছে পালিয়ে গেছে?’

বুধবার রাতে সেই ডিজিটাল সাইনবোর্ডটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কে বা কারা এর সঙ্গে জড়িত, তা শনাক্ত করা যায়নি এখনও।

এ বিষয়ে গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্লা বলেন, মার্কেটের সাইনবোর্ডে এমন লেখা ভেসে ওঠার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মার্কেটটি বন্ধ পেয়েছি।

ইএইচ

Link copied!