ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সাজেকে শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বাঘাইছড়ি প্রতিনিধি

বাঘাইছড়ি প্রতিনিধি

মার্চ ২৩, ২০২৫, ০২:৪০ পিএম

সাজেকে শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিজিবির দক্ষিণ পূর্ব রিজিয়নের ব্যবস্থাপনায় এবং বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) আয়োজনে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় শতাধিক অসহায় মুসলিম পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করেছে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন।

রোববার দুপুরে সাজেক ইউনিয়ন পরিষদের হলরুমে এসব ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করেন বিজিবির দক্ষিণ পূর্ব রিজিয়নের রিজিয়ন কমান্ডার অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাৎ মো. শাহরিয়ার ইকবাল।

এ সময় ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন ফারুকী উপস্থিত ছিলেন।

বিজিবির ঈদ সামগ্রীর মধ্যে ছিল চিনি, সেমাই, গুঁড়ো দুধ, নুডলস ও নতুন পোশাক। জোন কমান্ডার জানায়, সীমান্তে নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এসব সহায়তা প্রদান করা হয়েছে।

ইএইচ

Link copied!