ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা

কারাগারে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কেরামত আলী

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

এপ্রিল ৭, ২০২৫, ০৮:৫৭ পিএম

কারাগারে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কেরামত আলী

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলায় সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী কেরামত আলীকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হয়। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

সোমবার (৭ এপ্রিল) রাজবাড়ী সদর আমলী আদালতের বিচারক তামজিদ আহম্মেদ তার জামিন নামঞ্জুর করেন। এর আগে রবিবার রাতে ঢাকার মহাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

জানা গেছে, গত বছরের ৩০ আগস্ট কাজী কেরামত আলী, তার ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ জনের বিরুদ্ধে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ জনকেও আসামি করা হয়।

রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় বড়পুল মোড়ে অবস্থানকারী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ওপর দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালানো হয়।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুর রাজ্জাক জানান, ওই মামলার ২ নম্বর আসামি কাজী কেরামত আলীকে হুকুমের আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

উল্লেখ্য, কাজী কেরামত আলী ছয়বার রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি একসময় শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।

আরএস

Link copied!