ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইন সহায়তা দিবস উদযাপন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট প্রতিনিধি

এপ্রিল ২৮, ২০২৫, ১১:৪৪ এএম

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইন সহায়তা দিবস উদযাপন

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার সকালে জেলা জজ আদালত চত্বরে বেলুন ও কবুতর উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

পরে “দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই” — এই প্রতিপাদ্য নিয়ে আদালত চত্বর থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি খুলনা-বাগেরহাট মহাসড়কের একাংশ ঘুরে পুনরায় আদালত চত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বাগেরহাটের জেলা ও দায়রা জজ মো. আশরাফুল আলম, জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম আনিসুর রহমান, জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ, আইনজীবী সহকারী সমিতির সদস্য এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

জেলা ও দায়রা জজ মো. আশরাফুল আলম বলেন, “লিগ্যাল এইড বিষয়ে মানুষকে সচেতন করতে আমাদের আজকের এই আয়োজন। সবাইকে লিগ্যাল এইডের সেবা সম্পর্কে জানাতে হবে। কোনো দ্বন্দ্বের ঘটনা ঘটলে মামলা না করে, লিগ্যাল এইডের মাধ্যমে আপসের চেষ্টা করার আহ্বান জানাচ্ছি।”

ইএইচ

Link copied!