ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তানোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৪ জন

তানোর প্রতিনিধি

তানোর প্রতিনিধি

জুন ২০, ২০২৫, ০৭:৩০ পিএম

তানোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৪ জন

রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের নারায়নপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

এতে প্রতিবন্ধী বয়োজ্যেষ্ঠ নাসির উদ্দীন, জসিম উদ্দিন, সেলিম ও মালেক আহত হন। শুক্রবার জুমার নামাজের পর এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা বর্তমানে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আহত নাসির উদ্দীন বাদী হয়ে আয়েস উদ্দিনকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগে বলা হয়, নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিজ রাস্তায় বৃষ্টির কারণে কাদা হওয়ায় পাশ দিয়ে হাঁটার সময় কথাকাটাকাটি হয়। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে দু’পক্ষের মধ্যে মারপিট শুরু হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, সংঘর্ষের সময় বসে থাকা প্রতিবন্ধী নাসির উদ্দীনকে হঠাৎ করে বেধড়ক মারধর করা হয়, এতে তিনি গুরুতর আহত হন।

অপরপক্ষের দাবি, সংঘর্ষে সেলিম ও মালেকও মারাত্মক আহত হয়েছেন। এর আগেও একই পক্ষের বিরুদ্ধে মারধরের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, "অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

ইএইচ

Link copied!