ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রাঙামাটিতে ‘পৌরবাসীর প্রাপ্তি ও প্রত্যাশা’ বিষয়ক কর্মশালা

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

আগস্ট ১৪, ২০২৫, ০৫:০৪ পিএম

রাঙামাটিতে ‘পৌরবাসীর প্রাপ্তি ও প্রত্যাশা’ বিষয়ক কর্মশালা

রাঙামাটিতে পৌরসভা কেন্দ্রিক পৌরবাসীর ভাবনা, প্রাপ্তি ও প্রত্যাশা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে রাঙামাটি পৌরসভার আয়োজনে পৌরসভা সম্মেলন কক্ষে এই কর্মশালা আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলাপ্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ মারুফ।

পৌর প্রশাসক মো. মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোসাইন এবং পৌরসভার সচিব ইয়াছিনুল ইসলাম।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ মারুফ বলেন, পৌর শহরে গরুর অবাধ বিচরণ নিয়ন্ত্রণ, পরিবেশ রক্ষায় ট্যুরিস্ট পুলিশের কার্যকর ভূমিকা, পৌর প্রাঙ্গণে স্থায়ী মঞ্চ নির্মাণ, ফিসারি বাঁধের সৌন্দর্য রক্ষা, ট্রাফিক নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্তকরণ, শহরের প্রবেশমুখে ডাম্পিং স্টেশন এবং ময়লার ভাগাড়ের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও সকলের সহযোগিতা প্রয়োজন।

কর্মশালায় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও বিশিষ্টজনরা অংশ নেন।

ইএইচ

Link copied!