ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মধুপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

আ. হামিদ  মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

আ. হামিদ  মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

আগস্ট ২১, ২০২৫, ১০:২৪ এএম

মধুপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ বাস্তবায়ন উপলক্ষে উপজেলার শিক্ষকবৃন্দ, ধর্মীয় ও কমিউনিটি লিডারগনের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে মধুপুর পৌরসভার  দ্বিতীয় তলার কনফারেন্স রুমে এ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। 

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো জুবায়ের হোসেন এর সভাপতিত্বে  উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, শিক্ষা একাডেমিক সুপার ভাইজার মহি উদ্দিন আহমেদ, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা আব্দুল আলিম, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, মসজিদের খতিব, ইমাম, সাংবাদিক ও পৌরসভার  কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এসময় পৌর প্রশাসক মো জুবায়ের হোসেন জানান, ৯ মাস থেকে ১৫ বছরের ছেলে মেয়েরা অনলাইনে রেজিষ্ট্রেশনের মাধ্যমে এ টিকা গ্রহণ করতে পারবেন। রেজিস্ট্রেশন কার্ড ছাড়াও এ টিকা গ্রহণ করা যাবে তবে সেক্ষেত্রে পরবর্তীতে অন্যান্য টিকা গ্রহণ থেকে তিনি বঞ্চিত হবেন বলে তিনি জানান। 

ওরিয়েন্টেশন সভায় টিকা গ্রহণকারী কীভাবে সহজেই রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে পারবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

টিসিভির লক্ষ মাত্রা অনুযায়ী মোট ৮১,৯৫৭ জনকে এ টিকা প্রদান করা হবে বলে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.  সাইদুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মো. নাজমুল হুদা।

জেএইচআর

Link copied!