ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সড়কে বালু ফেলার কারণে লেগুনা দুর্ঘটনা: নারী শ্রমিক নিহত, ১২ জন আহত

এস এম জহিরুল ইসলাম, গাজীপুর

এস এম জহিরুল ইসলাম, গাজীপুর

আগস্ট ২২, ২০২৫, ০৫:৪১ পিএম

সড়কে বালু ফেলার কারণে লেগুনা দুর্ঘটনা: নারী শ্রমিক নিহত, ১২ জন আহত

গাজীপুরের শ্রীপুরে সড়কে নির্মাণ সামগ্রী হিসেবে বালু ফেলার কারণে শুক্রবার ভোরে শ্রমিকবাহী একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে।

ঘটনাস্থলেই এক নারী শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১২ জন।

দুর্ঘটনাটি ঘটেছে মাওনা-বরমী আঞ্চলিক সড়কের টেপিরবাড়ী বাজার এলাকায়। 

নিহত শ্রমিকের নাম নমীতা; তিনি গুরুতর আহত লেগুনা চালক জুয়েলের স্ত্রী। লেগুনার চালক জুয়েল বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রতিদিনের মতো প্রায় ১০-১২ জন শ্রমিক সাতখামাইর থেকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুরে মোশারফ কম্পোজিট টেক্সটাইল কারখানায় যাচ্ছিলেন। সড়কের অর্ধেক অংশে বালু ফেলার কারণে লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায় এবং দুমড়েমুচড়ে যায়।

স্থানীয়রা জানান, কাপাসিয়া থানার আমরাইদ এলাকার অলিউল্লাহ আল আমিন বালু ফেলেছেন। বালু সরানোর চেষ্টা করলে স্থানীয়রা চাঁদা দাবি করে বাধা দেয়। বৃহস্পতিবারও একই স্থানে সিএনজি দুর্ঘটনার ঘটনা ঘটেছিল, যেখানে পাঁচজন আহত হন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুস জানান, সড়কে বালু ফেলার কারণে লেগুনা দুর্ঘটনার কবলে পড়ে। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত লেগুনা থানায় আনা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ এলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা বলছেন, সড়কে এভাবে নির্মাণ সামগ্রী ফেলা নিছক অবহেলা নয়, এটি সরাসরি আইনের লঙ্ঘন এবং হত্যার সমতুল্য। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার না করলে সড়কে প্রাণহানি বাড়তে পারে।

ইএইচ

Link copied!