ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ডা. নূয়েন খীসা

শিশুর জন্মের প্রথম দুই বছর কোনোভাবে অবহেলা করা যাবে না

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

আগস্ট ২৫, ২০২৫, ০৫:৪৮ পিএম

শিশুর জন্মের প্রথম দুই বছর কোনোভাবে অবহেলা করা যাবে না

“মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন” প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটিতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন করা হয়েছে। 

সোমবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক রাহুল বণিক, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক অনুতোষ চাকমা। 

অনুষ্ঠানে তথ্যচিত্র প্রেজেন্টেশন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন এবং সঞ্চালনা করেন সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা খোকন চাকমা।

সভায় প্রধান অতিথি ডা. নূয়েন খীসা বলেন, “শিশুর স্বাস্থ্যের দায় দিয়ে কেউ যাতে ব্যবসা করতে না পারে, সেদিকে সবাইকে নজর দিতে হবে। শিশুর জন্মের প্রথম দুই বছর কোনোভাবে অবহেলা করা যাবে না।”

তিনি আরও বলেন, “আমরা আমিষজাতীয় বিভিন্ন খাদ্য খেয়ে শরীরে বিষ প্রবর্তন করছি, যার ফলে মোটা হওয়ার প্রবণতা বাড়ছে। সুস্থ জাতি গড়তে হলে প্রাকৃতিক প্রক্রিয়া মেনে চলতে হবে। মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই। সুস্থ জাতি গঠনে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানাই।”

এর আগে দিবসটি উপলক্ষ্যে রাঙ্গামাটি চেম্বার অব কমার্স ভবন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়।

ইএইচ

Link copied!