ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রাঙামাটিতে আইসিইউ স্থাপনসহ উন্নত চিকিৎসা সেবার দাবিতে মানববন্ধন

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

আগস্ট ২৬, ২০২৫, ০৬:৩৫ পিএম

রাঙামাটিতে আইসিইউ স্থাপনসহ উন্নত চিকিৎসা সেবার দাবিতে মানববন্ধন

রাঙামাটিতে পূর্ণাঙ্গ আইসিইউ স্থাপনসহ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় জেলাপ্রশাসক কার্যালয়ের সামনে রাঙামাটি ইয়ুথ মিশনের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, রাঙামাটি একটি দুর্গম পাহাড়ি জেলা। এখানে প্রতিদিন নৌদুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা ও হঠাৎ অসুস্থতায় অনেক মানুষ মারা যাচ্ছে। তবে জেলার সবচেয়ে বড় সংকট হলো কোনো আইসিইউ না থাকা। ফলে রোগীদের চট্টগ্রামে নিতে হয়, যা ৬–৭ ঘণ্টা সময় নেয় এবং অনেকের জীবন হারিয়ে যাচ্ছে।

বক্তারা উল্লেখ করেন, অনেক শিশু, মা-বাবা এবং দুর্ঘটনায় আহত যুবক সময়মতো আইসিইউ না পাওয়ায় প্রাণ হারিয়েছেন। তারা জেলা প্রশাসক বরাবর এই দাবি পৌঁছে দিতে সাংবাদিকদের অনুরোধ জানান এবং ঘোষণা দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- ওয়াহিদুজ্জামান রোমান, মোস্তাফা রাজু, পিয়াস পালিত, ফরহান আহম্মেদ। ইয়ুথ মিশন সংগঠনের সভাপতি সিয়াম মাহমুদ, সাধারণ সম্পাদক মোঃ নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলী, দপ্তর সম্পাদক সাব্বির হোসেন এবং অন্যান্য সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।

সমাবেশে উপস্থিত সবাই “জীবন বাঁচাতে হবে, রাঙ্গামাটিতে আইসিইউ চাই” শপথ নেন।

ইএইচ

Link copied!