ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রাঙামাটিতে সংবাদকর্মীকে হুমকি, থানায় সাধারণ ডায়েরি

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি প্রতিনিধি

আগস্ট ২৮, ২০২৫, ০৪:৫৩ পিএম

রাঙামাটিতে সংবাদকর্মীকে হুমকি, থানায় সাধারণ ডায়েরি

রাঙামাটি শহরের কে কে রায় সড়কে এক সংবাদকর্মীকে হুমকি দেয়ার ঘটনা ঘটেছে। নিরাপত্তাহীনতায়ভুগে তিনি রাঙামাটি কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-১৪৬৬) করেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় রূপান্তর বাংলা পত্রিকার রাঙামাটি জেলা প্রতিনিধি এসএম জাহাঙ্গীর আলম থানায় হাজির হয়ে ঘটনাটি জানান। 

সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, সেদিন তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান ‘মাদার্স টেলিকম’-এ বসে ছিলেন। এ সময় একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি এসে তার নাম জানতে চায়। পরিচয় নিশ্চিত হওয়ার পর ওই ব্যক্তি বলেন, “উল্টাপাল্টা নিউজ কর? বিষয়টা ঠিক না। তোমাকে পরে দেখে নেব।” এরপরই দ্রুত সেখান থেকে চলে যান।

জাহাঙ্গীর আলম জানান, এই ঘটনাকে তিনি সরাসরি হুমকি মনে করছেন। এ ঘটনায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

কোতোয়ালি থানার ওসি মো. মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, “সাংবাদিক জাহাঙ্গীর আলম থানায় হাজির হয়ে বিষয়টি জানিয়েছেন। তিনি একটি সাধারণ ডায়েরি করেছেন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

জাহাঙ্গীর আলমের ধারণা, ঘটনার দুই দিন আগে তিনি রাঙামাটির একটি আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিলেন। এর জের ধরে তাকে হুমকি দেওয়া হতে পারে।

স্থানীয় সাংবাদিক মহল এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ইএইচ

Link copied!