ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রাঙামাটিতে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কর্মশালা ও কার্ড বিতরণ

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

আগস্ট ২৯, ২০২৫, ০৮:৫৯ পিএম

রাঙামাটিতে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কর্মশালা ও কার্ড বিতরণ

রাঙামাটিতে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ, কর্মশালা ও কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাঙামাটি পৌরসভা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পৌর প্রশাসক ও উপসচিব মো. মোবারক হোসেন (পারভেজ)। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংস্থার রাঙামাটি জেলা শাখার সভাপতি মো. আব্দুল মান্নান (রানা)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা আনোয়ার আল হক, পরিবেশ ও মানবাধিকার কর্মী মোহাম্মদ আবুল কাশেম এবং অরুপ মুসুদ্দি। 

এছাড়া কাপ্তাই উপজেলা থেকে উপদেষ্টা রুবাইয়েত আকতার আহমেদ, উপজেলা সভাপতি সুপর্না বারই ও অংথুই থেয়ানং অংশগ্রহণ করেন। পাশাপাশি নানিয়ারচর ও বুড়িঘাট উপজেলা থেকে আগত সদস্যরাও কর্মশালায় যোগ দেন।

প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসেন বলেন, “মানবাধিকার নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের অংশগ্রহণ অপরিহার্য। এ ধরনের উদ্যোগ নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে এবং সমাজে ন্যায় ও সমতা প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে।”

অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যদের মধ্যে কার্ড ও সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, নিয়মিত এ ধরনের কর্মশালা আয়োজনের মাধ্যমে মাঠপর্যায়ের মানবাধিকার কর্মীদের আরও প্রশিক্ষিত ও কার্যকর করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

ইএইচ

Link copied!