ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সীতাকুন্ডে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অস্ত্র উদ্ধার

সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

আগস্ট ৩০, ২০২৫, ০৪:২৫ পিএম

সীতাকুন্ডে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামের সীতাকুন্ডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে যৌথ বাহিনী। 

শুক্রবার রাত ৯টায় সলিম ইউনিয়নের জঙ্গল সলিমপুরে অস্ত্র কারখানার সন্ধান পাওয়া যায়। দেশী, বিদেশি অস্ত্র ও সরঞ্জামসহ ২৯ প্রকারের সামগ্রী উদ্ধার করা হয়েছে। এসময় ঘটনাস্থল হতে ৪জন আসামিকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন,‘ নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার শূন্যের চরের জয়নাল আবেদীনের পুত্র আমিনুল ইসলাম (৪০), কক্স বাজার মহেশখালীর ফকির জুম পাড়ার নুরুল আলমের পুত্র রুমন (২১), জঙ্গল সলিমপুরের মোরশেদের পুত্র আশিক (৩৬) জঙ্গল সলিমপুরের ফয়েজ আহাম্মদের পুত্র কামরুল হাসান (২৯)।

শনিবার দুপুর ৩ টায় সাংবাদিকদের উপস্থিতিতে মডেল থানার ইনচার্জ মুজিবুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুরে একটি ঘরে অস্ত্র তৈরি করছে একটি চক্র। এ খবরের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতায় গত রাত ৯টা হতে পরদিন দুপুর ১২ টা পর্যন্ত অভিযান অব্যাহত থাকে। এক পর্যায়ে অভিযানে অস্ত্র কারখানার সন্ধান পাওয়া যায়। 

এসময় অস্ত্র তৈরি কারখানা হতে ৪ আসামিসহ ব্যবহৃত কার্তুজ,পাইপ গান, চাইনিজ কুড়াল, লেথ মেশিনসহ বিপুল পরিমাণ সরঞ্জাম পাওয়া যায় বলে জানান তিনি।

জেএইচআর

Link copied!