ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

কাপ্তাই হ্রদে জেলের মৃত্যু

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি

সেপ্টেম্বর ১, ২০২৫, ০৪:১২ পিএম

কাপ্তাই হ্রদে জেলের মৃত্যু

রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের জেলে মো. আব্দুস ছালাম মোল্লা (৪০) কাপ্তাই হ্রদের পানিতে ডুবে মারা গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে তিনি শুভলং এলাকার পাশে তার ছোট বোন ও বোনের স্বামী ও বোনের ছেলের সঙ্গে আলাদা তিনটি নৌকাযোগে বরশির মাছ ধরতে যান। এ সময় আব্দুস ছালাম হঠাৎ পানিতে পড়ে যান। পরে কাইঞ্জামুখ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয় এবং নানিয়ারচর নিজ বাসায় নিয়ে আসা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি মৃগী রোগে ভুগছিলেন।

নিহত আব্দুস ছালাম মোল্লা বুড়িঘাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ১৭ নং টিলা পাড়ার বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী মোছা. জুনি বেগম (৩১) ও একমাত্র ছেলে মো. জিহাদ মোল্লা (৫) রেখে গেছেন।

নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজির আলম জানান, “আব্দুস ছালাম মোল্লার কাপ্তাই হ্রদে মৃত্যুর বিষয়টি আমরা অবগত হয়েছি। এ ঘটনায় থানা পুলিশ বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য সেখানে পাঠানো হয়েছে।”

ইএইচ

Link copied!