ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রাঙামাটিতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

সেপ্টেম্বর ১, ২০২৫, ০৫:১৬ পিএম

রাঙামাটিতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রাঙামাটির সাবেক সংসদ সদস্য মনি স্বপন দেওয়ান, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম ভূট্টো, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পনির, যুবদলের সভাপতি মো. নুরুন্নবী, ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির, সম্পাদক আলী আকবর সুমনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, “বিএনপির প্রতিষ্ঠা থেকে শুরু করে আজ পর্যন্ত দলটি দেশের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক অধিকার ও জনগণের ভোটাধিকারের রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।

ইএইচ

Link copied!