ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অভয়নগরে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

সেপ্টেম্বর ১, ২০২৫, ০৭:১৩ পিএম

অভয়নগরে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

যশোরের অভয়নগরে গলায় ওড়না পেঁচিয়ে পাপিয়া খাতুন (৩৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

রোববার রাতে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের জিয়াডাঙ্গা গ্রামে শশুর বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত পাপিয়া খাতুন জিয়াডাঙ্গা গ্রামের নাজমুল ইসলামের স্ত্রী। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সেদিন রাত সাড়ে ৮টার দিকে নিহতের মেয়ে বৈশাখী পাশের বাড়িতে যান। পরে রাত সাড়ে ১০টার দিকে ফিরে এসে মাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শয়নকক্ষের জানালা দিয়ে উঁকি মেরে তিনি দেখেন, পাপিয়া খাতুন ঘরের ডাবার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছেন। চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে তাঁকে নিচে নামান। দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন পাপিয়া খাতুন। মানসিক সমস্যা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে তাদের ধারণা। 

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ইএইচ

Link copied!