ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

গাজীপুর মহানগর মহিলা বিভাগের আলোচনা সভা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

জুলাই ২০, ২০২৬, ০৮:১০ পিএম

গাজীপুর মহানগর মহিলা বিভাগের আলোচনা সভা অনুষ্ঠিত

রক্তাক্ত জুলাইয়ের শহীদদের স্মরণ, তাঁদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাইয়ের চেতনা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাজীপুর মহানগর মহিলা বিভাগের উদ্যোগে সোমবার (২০ জুলাই) জেলা পরিষদ মিলনায়তনে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তিলাওয়াত করেন গাজীপুর মহানগর তালীমুল কুরআন বিভাগের সেক্রেটারি মুহতারামা কাজী মাসুমা আমিন এবং বাংলা অর্থ উপস্থাপন করেন টঙ্গী পশ্চিম থানার সহকারী সেক্রেটারি মুহতারামা জাকিয়া সুলতানা।

উদ্বোধনী বক্তব্যে গাজীপুর মহানগর মহিলা বিভাগের সেক্রেটারি ও কেন্দ্রীয় শূরা সদস্যা মুহতারামা আমেনা বেগম বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ জাতিকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।

তিনি বলেন, তাঁদের রক্তের ঋণ আদর্শিক সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়েই পরিশোধ করা সম্ভব।

অনুষ্ঠানে শিশু শিল্পী নুসাইবার কণ্ঠে জুলাইয়ের গান, গাজীপুর মহানগর শিল্পগোষ্ঠীর পরিবেশনায় দেশাত্মবোধক ও দলীয় সংগীত, পুঁথি পাঠ, গীতি-আলেখ্য, আবৃত্তি এবং নাট্যাভিনয় উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অ্যাডভোকেট কামরুন নাহার রুমি ও প্রভাষক ফেরদৌসী।

বিষয়ভিত্তিক আলোচনায় গাজীপুর মহানগরের সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় শূরা সদস্যা মুহতারামা মারুফা শহীদ "রক্তাক্ত জুলাইয়ের পটভূমি, আত্মত্যাগ ও প্রাপ্তি" বিষয়ে আলোচনা করেন। অপরদিকে সহকারী সেক্রেটারি মুহতারামা নাজমুন নাহার লাভলী "জুলাই থেকে আমাদের শিক্ষা ও করণীয়" শীর্ষক বক্তব্যে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে জুলাইয়ের শিক্ষা বাস্তবায়নের আহ্বান জানান।

অনুষ্ঠানের অন্যতম আবেগঘন পর্ব ছিল শহীদ পরিবারের সদস্যদের স্মৃতিচারণ। তাঁদের বেদনাময় স্মৃতিচারণে উপস্থিত অতিথিরা গভীরভাবে আবেগাপ্লুত হন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা অঞ্চল উত্তরের পরিচালিকা ও কেন্দ্রীয় শূরা সদস্যা মুহতারামা নাজমুন নাহার নাজমা বলেন, “আমরা একাত্তরের মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু ২০২৪ সালের জুলাই আন্দোলন আমরা প্রত্যক্ষ করেছি। এই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ধারণ করে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এ আলোচনা সভায় গাজীপুর মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের দায়িত্বশীল, কর্মী, সহযোগী, শুভাকাঙ্ক্ষী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এএন

Link copied!