ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কলমাকান্দায় পাহাড়ি ঢলে প্লাবিত একাধিক গ্রাম

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

জুলাই ২০, ২০২৬, ০৯:৩৭ পিএম

কলমাকান্দায় পাহাড়ি ঢলে প্লাবিত একাধিক গ্রাম

অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোণার কলমাকান্দার উব্দাখালি নদীর পানি বিপদসীমার ১৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাহাড়ি ঢলের তীব্র স্রোতে এলাকার রাস্তাঘাট ও কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

গত রবিবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কলমাকান্দা উপজেলার খারনৈ ও নাজিরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। তীব্র স্রোতে সড়ক ধসে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।

পাশাপাশি নদী ভাঙনের ফলে আবাদি জমিতে বালু জমে কৃষির ব্যাপক ক্ষতির পাশাপাশি ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ। একই সাথে বিভিন্ন স্থানে নদীর পাড় ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আরও ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।

নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাখাওয়াত হোসেন বলেন, প্রাকৃতিক দুর্যোগে কয়েকটি গ্রাম পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়েছে। নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন করে কলমাকান্দা উপজেলায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি নদী ভাঙনের শঙ্কা রয়েছে।

জেএইচআর

Link copied!