ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ক্ষেতলালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

জুলাই ২০, ২০২৬, ০৭:২৪ পিএম

ক্ষেতলালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় নিজ বাড়িতে বৈদ্যুতিক বাতির (লাইটের) সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হান্নান ফকির (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

সোমবার বিকেল তিনটার দিকে উপজেলার আলুঞ্জা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত হান্নান ফকির ওই গ্রামের মৃত মোকছেদ মন্ডলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে নিজ বসতবাড়িতে বৈদ্যুতিক বাতি মেরামতের কাজ করছিলেন হান্নান ফকির। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে দ্রুত ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হান্নানকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। খবর পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জেএইচআর

Link copied!