ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান হলেন খলিল আল-হাইয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২০, ২০২৬, ০৭:২৯ পিএম

হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান হলেন খলিল আল-হাইয়া

ফিলিস্তিনের ইসলামি রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হামাস তাদের রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান হিসেবে খলিল আল-হাইয়াকে নির্বাচিত করেছে। ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহত ইয়াহিয়া সিনওয়ারের স্থলাভিষিক্ত হয়ে তিনি সংগঠনটির সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করছেন।

সোমবার হামাস এক ঘোষণায় জানায়, ২০২৪ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ইয়াহিয়া সিনওয়ারের উত্তরসূরি হিসেবে খলিল আল-হাইয়াকে রাজনৈতিক ব্যুরোর প্রধান নির্বাচিত করা হয়েছে। এর মধ্য দিয়ে সংগঠনটির নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে নতুন অধ্যায়ের সূচনা হলো।

হামাসের শীর্ষ পর্যায়ের নেতৃত্বে খলিল আল-হাইয়ার গুরুত্ব গত বছর থেকেই উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। তেহরানে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াহ নিহত হওয়ার পাশাপাশি গাজায় ইয়াহিয়া সিনওয়ার এবং সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ নিহত হওয়ার পর সংগঠনটির রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে তিনি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করেন।

১৯৬০ সালে গাজা উপত্যকায় জন্মগ্রহণকারী খলিল আল-হাইয়া হামাসের প্রতিষ্ঠাকাল থেকেই সংগঠনটির সঙ্গে সম্পৃক্ত। ১৯৮৭ সালে হামাস গঠনের পর থেকে তিনি বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে আসছেন এবং দীর্ঘদিন ধরেই সংগঠনটির অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত।

সূত্র: আল-জাজিরা

এএন

Link copied!