ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মাগুরায় ‘বর্ষায় নজরুল’ আয়োজন; নজরুলচর্চার মাধ্যমে অসাম্প্রদায়িক সমাজ গঠনের আহ্বান

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

জুলাই ২০, ২০২৬, ০৯:১২ পিএম

মাগুরায় ‘বর্ষায় নজরুল’ আয়োজন; নজরুলচর্চার মাধ্যমে অসাম্প্রদায়িক সমাজ গঠনের আহ্বান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে মাগুরায় অনুষ্ঠিত হয়েছে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে ঋতুভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বর্ষায় নজরুল’।

সোমবার সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমী এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি মোতাব্বীর আহমেদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা ও বিদ্রোহের প্রতীক। তাঁর সাহিত্য, গান ও দর্শন আজও সমাজকে অন্যায়, বৈষম্য ও কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রামের প্রেরণা জোগায়। নতুন প্রজন্মের মধ্যে নজরুলচর্চা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা উল্লেখ করেন, নজরুলের সাহিত্য ও সংগীত কেবল একটি নির্দিষ্ট সময়ের জন্য নয়, বরং যুগে যুগে মানুষের অধিকার, স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রেরণা হিসেবে কাজ করে যাচ্ছে। তাঁর অসাম্প্রদায়িক চেতনা ও সাম্যের বাণী বর্তমান সমাজেও সমানভাবে প্রাসঙ্গিক।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের সভাপতিত্ব করেন। তিনি বলেন, সংস্কৃতি চর্চার মধ্য দিয়েই একটি সুস্থ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। নজরুলের সৃষ্টিশীল চেতনা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

আলোচনা পর্ব শেষে শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় নজরুলসংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়। বর্ষার আবহে নজরুলের প্রেম, প্রকৃতি, সাম্য ও মানবতার গান ও কবিতার পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

জেএইচআর

Link copied!