ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
বাঘের গালিবাফ

স্পেনের জয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধীরা আনন্দিত হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২০, ২০২৬, ০৮:৩৮ পিএম

স্পেনের জয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধীরা আনন্দিত হয়েছে

স্পেনের বিশ্বকাপ জয়ে অভিনন্দন জানিয়েছে ইরান। দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, এই জয় শুধু স্পেনের জনগণকেই আনন্দিত করেনি, বরং বিশ্বের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী স্বাধীনতাকামী মানুষের মধ্যেও উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

সোমবার তেহরান থেকে দেওয়া এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়। একই দিন ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ গালিবাফের বক্তব্য প্রকাশ করে। এর আগে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন।

ইরানের ভাষ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কঠোর সমালোচনা এবং ইরানের বিরুদ্ধে সংঘাত নিয়ে স্পেনের অবস্থানের কারণে সাম্প্রতিক মাসগুলোতে দেশটির সরকার ও জাতীয় ফুটবল দল সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমর্থন পেয়েছে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলারও বিরোধিতা করেছিল স্পেন।

অন্যদিকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই প্রকাশ্যে ইসরায়েলের নীতির প্রতি সমর্থন জানিয়েছেন। এ কারণে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পক্ষেও অবস্থান নিয়েছিলেন ইসরায়েলের অনেক রাজনীতিক ও সমর্থক।

আইআরএনএকে দেওয়া বক্তব্যে মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ফিলিস্তিনিদের প্রতি স্পেনের খেলোয়াড়দের সংহতি এবং ইরানের প্রতি দেশটির সমর্থন প্রমাণ করে যে স্বাধীনতা ও আত্মমর্যাদা স্পেন জাতির অন্যতম বৈশিষ্ট্য। তিনি আরও বলেন, স্পেনের এই সাফল্য শুধু দেশটির মানুষের নয়, বরং বিশ্বের বহু স্বাধীন, সার্বভৌম ও ন্যায়বিচারকামী মানুষের মনেও আনন্দের সঞ্চার করেছে।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও স্পেনের প্রশংসা করেন। তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে আগ্রাসন, গণহত্যা ও নিপীড়নের বিরুদ্ধে স্পেনের সামগ্রিক অবস্থান এবং জাতীয় ফুটবল দলের আচরণ অত্যন্ত প্রশংসনীয় ও মূল্যবান ছিল।

সূত্র: আল জাজিরা

এএন

Link copied!