ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঝিনাইদহে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা

কে. এম. সালেহ, ঝিনাইদহ

কে. এম. সালেহ, ঝিনাইদহ

সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৪:২৪ পিএম

ঝিনাইদহে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল গর্ভকালীন মাতৃ মৃত্যুহার কমানো, অপুষ্টিজনিত শিশু মৃত্যুর হার হ্রাস করা এবং সংক্রামক রোগের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যসেবা সহজলভ্য করা।

রোববার সকালে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)। 

এতে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাছরীন, এসডিএফ’র জেলা ব্যবস্থাপক মাহমুদ হাসান, জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা ডা. অনুদীপা রানী, আইটি ও এসআইএস কর্মকর্তা মো. সাদ আহম্মেদ, ক্লাস্টার অফিসার বাণী বৈরাগীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

কর্মশালায় স্বাস্থ্য ও পুষ্টি সেবার সহজলভ্যতা, খাদ্য ও পুষ্টি, অপুষ্টিজনিত সমস্যা প্রতিকার, কিশোর-কিশোরীর পুষ্টি, ইপিআই কর্মসূচির মাধ্যমে রোগ প্রতিরোধ, স্বাস্থ্যসম্মত হাত ধোয়ার অভ্যাস এবং বসতভিটায় পুষ্টিবাগান স্থাপনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো বিশেষভাবে উপস্থাপন করা হয়।

কর্মশালায় অংশগ্রহণকারীদের শুধু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতন করা হয়নি, বরং বাস্তব জীবনে তা প্রয়োগ করার জন্য প্রশিক্ষণও প্রদান করা হয়। এ ধরনের কর্মশালা স্থানীয় স্বাস্থ্যসেবা ও পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ইএইচ

Link copied!