ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নাগরপুরে বিদ্যুৎ সরঞ্জাম চুরির চক্রের ২ সদস্য গ্রেপ্তার

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৫:৫২ পিএম

নাগরপুরে বিদ্যুৎ সরঞ্জাম চুরির চক্রের ২ সদস্য গ্রেপ্তার

টাঙ্গাইলের নাগরপুরে বিদ্যুৎ সঞ্চালনের সরঞ্জাম চুরির সাথে জড়িত চক্রের দুই সদস্যকে মালামালসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

শনিবার দিবাগত রাত সাড়ে ২টার দিকে ভারড়া ইউনিয়নের উলাডাব উত্তরপাড়া গ্রামের খেয়া ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় চোরচক্রের কয়েকজন বিদ্যুতের সরঞ্জাম বিক্রির উদ্দেশ্যে নৌকায় তুলছিল। সেখান থেকে হাতেনাতে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে ৬০ কেজি তামার তার ও ৯৭ কেজি স্টিল প্লেট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১ লাখ ১৭ হাজার টাকা। 

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার ভারড়া ইউনিয়নের চান্দর গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. মনিরুল ইসলাম (২১) ও একই গ্রামের চাঁন মিয়ার ছেলে মো. সিদ্দিক হোসেন (২১)। এ ঘটনায় নাগরপুর পল্লি বিদ্যুৎ সমিতির এনফোর্সম্যান কোঅর্ডিনেটর মো. কামরুল ইসলাম বাদী হয়ে ৭ সেপ্টেম্বর থানায় মামলা দায়ের করেন (ধারা-৩৭৯)। পরে রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করে পুলিশ।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সরঞ্জাম চুরির ঘটনা ঘটছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালামালসহ দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

জেএইচআর

Link copied!