ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
চসিক মেয়র ডা. শাহাদাত

অনাবাসিক বিশ্ববিদ্যালয় হবে ছাফা-মোতালেব কলেজ

আজিজুল হক, চট্টগ্রাম ব্যুরো

আজিজুল হক, চট্টগ্রাম ব্যুরো

সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৭:০৬ পিএম

অনাবাসিক বিশ্ববিদ্যালয় হবে ছাফা-মোতালেব কলেজ

চট্টগ্রাম নগরের ছাফা-মোতালেব সিটি কর্পোরেশন কলেজকে ভবিষ্যতে অনাবাসিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

সোমবার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র। সভায় সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ নুরুচ্ছাফা।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “ছাফা-মোতালেব সিটি কর্পোরেশন কলেজকে চট্টগ্রামের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হবে। নগরীর শিক্ষার মান উন্নয়নে এই প্রতিষ্ঠানকে যুগোপযোগী করে গড়ে তোলার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। এর আর্কিটেকচারাল পরিকল্পনা ও ভৌত অবকাঠামো অত্যন্ত প্রশংসনীয়। বিদ্যমান অবকাঠামোর মানোন্নয়ন করে কলেজটিকে অনাবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে।”

শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পুষ্টির গুরুত্বের কথাও উল্লেখ করে তিনি বলেন, “ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের ব্যক্তিগত স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতন করতে হবে।”

মেয়র আরও বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিকায়নের মাধ্যমে নতুন প্রজন্মকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। স্থানীয় জনগণকে কলেজের উন্নয়নে সহযোগিতার আহ্বান জানাই।”

এ সময় প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, কলেজ অধ্যক্ষ এ.বি.এম. মাহবুবুল হক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক অধ্যাপক মো. আবদুস সালাম, কলেজের শিক্ষক প্রীতি দাশ ও বীণাপানি চক্রবর্তী উপস্থিত ছিলেন। রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আজম, মো. ইয়াসিন, ফিরোজ খাঁন, আমিন, আক্তার, ইব্রাহীম, হানিফ, রাসেল, নিয়াজ ও রাশেদ।

ইএইচ

Link copied!