ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৭:৫১ পিএম

শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা

বাংলাদেশ টেলিভিশনের শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’-২০২৫-এর আবেদনের সময়সীমা ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ উপলক্ষে আঞ্চলিক ও বিভাগীয় বাছাইয়ের প্রস্তুতি নিয়ে রাঙ্গামাটিতে অংশীজনদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জোবাইদা আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আসমা, সদর এসিল্যান্ড মোহাম্মদ আসলাম সরওয়ার, জেলা তথ্য অফিসার রাহুল বনিক, অডিশন কমিটির সদস্য সচিব ও বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের প্রযোজক উম্মে হাবিবা দীনা, রাঙ্গামাটির সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ আরও অনেকে।

এছাড়া অনলাইনে ভিডিও কলে খাগড়াছড়ি ও বান্দরবানের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিরাও যুক্ত হন।

সভায় জানানো হয়, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি অঞ্চলের আঞ্চলিক অডিশন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড মিলনায়তনে অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সভায় অংশীজনরা অডিশন আয়োজন সফল করতে নানা মতামত ও প্রস্তাবনা দেন এবং আলোচনার মাধ্যমে বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত সবাই প্রতিযোগিতা সার্থক ও সফল করার জন্য নিজেদের অবস্থান থেকে সার্বিক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, বাংলাদেশ টেলিভিশনের শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’-২০২৫ এর ১২টি বিষয়ে অনলাইন ও অফলাইনে আবেদন/রেজিস্ট্রেশনের শেষ তারিখ আগামী ১৩ সেপ্টেম্বর।

ইএইচ

Link copied!