ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সাজেক ফেরার পথে জীপ খাদে পড়ে নারী পর্যটক নিহত, ১২ আহত

বাঘাইছড়ি প্রতিনিধি

বাঘাইছড়ি প্রতিনিধি

সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৩:৫৬ পিএম

সাজেক ফেরার পথে জীপ খাদে পড়ে নারী পর্যটক নিহত, ১২ আহত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে হাউজ পাড়া এলাকায় জীপ গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে পিংক নামে এক নারী পর্যটক নিহত হয়েছেন এবং ১২ জন পর্যটক মারাত্মকভাবে আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার দুপুর দুইটার দিকে পাহাড় থেকে নামার সময় দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। 

খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।

পর্যটকরা অভিযোগ করেছেন, ফিটনেস বিহীন যানবাহন এবং অদক্ষ চালকের কারণে সাজেক এলাকায় বারবার দুর্ঘটনা ঘটছে। তারা দায়িত্বরত কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সাজেক থানার ওসি কানন সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তৎক্ষণাৎ সকল নিহত ও আহত পর্যটকের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

ইএইচ

Link copied!