ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রাঙামাটিতে ৪৫টি পূজামণ্ডপে হবে দুর্গোৎসব

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৭:০৬ পিএম

রাঙামাটিতে ৪৫টি পূজামণ্ডপে হবে দুর্গোৎসব

এবার রাঙামাটি জেলায় ১০ উপজেলায় মোট ৪৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে রাঙামাটি সদরে রয়েছে ১৬টি পূজামণ্ডপ।

বুধবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়।

রাঙামাটি পৌর প্রশাসক মো. মোবারক হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন, কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদারসহ বিভিন্ন পূজা উদযাপন পরিষদ ও সনাতন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

প্রস্তুতি সভায় বক্তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান সামাজিক উৎসব দুর্গাপূজাকে ঘিরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা সদরসহ উপজেলার পূজামণ্ডপগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে।

এছাড়া পাহাড়ি-বাঙালি সহ সকল জাতিগোষ্ঠীকে মিলিতভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানানো হয়।

ইএইচ

Link copied!