ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রাঙামাটি জেলা পরিষদে দুদকের অভিযান

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৭:৩৮ পিএম

রাঙামাটি জেলা পরিষদে দুদকের অভিযান

বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রাঙামাটি জেলা সমন্বিত কার্যালয় থেকে দুদকের উপ-পরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে দুদক টিম জেলা পরিষদের বিভিন্ন নথি, ফাইল ও হাজিরা খতিয়ে দেখে। 

জেলা পরিষদের সদস্য প্রতুল দেওয়ান ও প্রশাসনিক কর্মকর্তা মনোতোষ চাকমার উপস্থিতিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া এবং কাজের অগ্রগতি বিষয়ে কৈফিয়ত চাওয়া হয়। হাজিরা খতিয়ে দেখার সময় অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী অফিসে অনুপস্থিত ছিলেন। যারা দেরিতে উপস্থিত হয়েছিলেন, তাদের কাছ থেকেও ব্যাখ্যা তলব করা হয়।

পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে দুদকের উপ-পরিচালক মো. জাহিদ কালাম বলেন,“হেড অফিসের নির্দেশে আমরা এ অভিযান পরিচালনা করেছি। টেন্ডারবাজি, ঘুষ গ্রহণ, ঠিকাদারের বিল আটকে চাঁদা আদায় এবং অফিসে অনুপস্থিতিসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে এখানে এসেছি। এসে দেখেছি অনেক কর্মকর্তা-কর্মচারী অনুপস্থিত। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে আমরা রেকর্ডপত্র চেয়েছি, কিন্তু বেশিরভাগ রেকর্ডই দাখিল করতে ব্যর্থ হয়েছেন। আমরা জেলা পরিষদ কর্তৃপক্ষকে বলেছি সব রেকর্ড সংগ্রহ করে আমাদের কাছে পাঠাতে। অভিযোগ যাচাই ও অনুসন্ধান চলছে।”

তিনি আরও বলেন, “যদি রেকর্ডপত্রে গড়মিল পাওয়া যায়, তবে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযানকালে দুদক টিমে আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ফরহাদ হোসেন, উপ-সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন ও সারোয়ার হোসেন এবং সহকারী পরিদর্শক মুহম্মদ আবু ছাদেক।

ইএইচ

Link copied!