ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সেতু রক্ষা বাঁধের ভাঙন এলাকা পরিদর্শন করল এলজিইডি’র কারিগরি টিম

সুজন আহম্মেদ, রংপুর

সুজন আহম্মেদ, রংপুর

সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৪:২৪ পিএম

সেতু রক্ষা বাঁধের ভাঙন এলাকা পরিদর্শন করল এলজিইডি’র কারিগরি টিম

রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতুর পশ্চিম পাশের রক্ষা বাঁধে ভাঙন অব্যাহত রয়েছে। ইতোমধ্যে বাঁধটির প্রায় ৭০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

শুক্রবার সকালে ভাঙন এলাকা পরিদর্শন করেছেন এলজিইডি ঢাকা কার্যালয়ের রিভার ট্রেনিং ইঞ্জিনিয়ার কনসালটেন্ট ড. প্রকৌশলী লুৎফর রহমান।

স্থানীয়রা জানান, টানা তিন দিন ধরে ভাঙন চলছে, কিন্তু এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি এলজিইডি। তারা আশঙ্কা করছেন, কাজ শুরু করতে দেরি হলে আরও ১০০ থেকে ১৫০ ফুট এলাকা নদীতে বিলীন হয়ে যেতে পারে।

লক্ষীটারী ইউনিয়নের মহিপুর এলাকার বাসিন্দা মনতাজ মিয়া বলেন, “তিন দিন পর আজকে ঢাকা থেকে লোক আসল। কিন্তু কবে কাজ শুরু হবে সেটি কেউ জানে না। দ্রুত কাজ শুরু না করলে অনেক দূর ভেঙে যাবে, তখন তিস্তা সেতু হুমকির মুখে পড়বে।”

এলজিইডি রংপুরের নির্বাহী প্রকৌশলী মো. মুসা বলেন, “ঢাকা থেকে কারিগরি টিম এসেছে। তারা পরিদর্শন শেষে রিপোর্ট দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

রিভার ট্রেনিং ইঞ্জিনিয়ার কনসালটেন্ট ড. প্রকৌশলী লুৎফর রহমান বলেন, “নদীর নাব্যতা সংকটের কারণে এ ভাঙন দেখা দিয়েছে। সংকট মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”

ইএইচ

Link copied!