ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

গাংনীতে গাঁজা পাচারকালে স্বামী-স্ত্রীসহ তিনজন আটক

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ২০, ২০২৫, ০২:২৮ পিএম

গাংনীতে গাঁজা পাচারকালে স্বামী-স্ত্রীসহ তিনজন আটক

মেহেরপুরের গাংনীর রংমহল সীমান্তে ৩ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

আটককৃতরা হলেন, গাংনী উপজেলার বাওট গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে মাসুদ রানা (৪০), তার স্ত্রী আনোয়ারা বেগম (৩২) এবং খাসমহল গ্রামের হকমান আলীর ছেলে লোকমান আলী (৩৫)।

বিজিবি জানায় হয়, ভোর সাড়ে ৪টার দিকে রংমহল বিওপির সীমান্ত পিলার ১৩৭/৬-এস এলাকা হতে প্রায় ২৫০ গজ ভিতরে খাসমহল নামক স্থানে হাবিলদার মোখলেছুর রহমানের নেতৃত্বে একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ব্যাটারি চালিত ভ্যানে ৩ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।

বিজিবি সূত্রে আরও জানা যায়, জব্দকৃত গাঁজা ও ভ্যানের আনুমানিক সিজার মূল্য ৯০ হাজার ৫০০ টাকা। আটক আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

জেএইচআর

Link copied!