ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রংপুরে সাংবাদিককে মারধরের অভিযোগ

সুজন আহম্মেদ, ‎রংপুর

সুজন আহম্মেদ, ‎রংপুর

সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৭:০৫ পিএম

রংপুরে সাংবাদিককে মারধরের অভিযোগ

‎সংবাদ প্রকাশের জেরে রংপুরের জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত আলী বাদলকে মারধরের অভিযোগ উঠেছে।

রোববার নগরীর কাচারী বাজার থেকে ওই সাংবাদিককে তুলে নেয়ার অভিযোগ উঠে। 

লিয়াকত আলী বাদল একুশে টেলিভিশন ও দৈনিক সংবাদ পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক। 

তিনি অভিযোগ করেন, রকি নামের এক ব্যক্তি ও জুলাই যোদ্ধা নামে কিছু সহযোগীরা অটোরিকশার লাইসেন্স সংক্রান্ত দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে তাকে তুলে নিয়ে মারধর করেছে। ‎

‎বাদল বলেন, কাচারী বাজার থেকে তুলে নিয়ে তারা সিটি করপোরেশনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তিনি রসিকের সিইওকেও এ ঘটনায় দায়ী করেন। তবে এ অভিযোগ সিইও এ অস্বীকার করেন। ঘটনার পর সাংবাদিক সমাজ রংপুর সিটি করপোরেশনের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করে। 

ঘটনার প্রতিবাদে রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে), রিপোর্টার্স ক্লাব রংপুরসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন কঠোর ক্ষোভ প্রকাশ করেছে।

আরপিইউজের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান বলেন, বাদল একজন সিনিয়র সাংবাদিক এবং রংপুর বিভাগের সাংবাদিক সমাজের সদস্যসচিব। তাকে প্রকাশ্যে তুলে নিয়ে মারধর করা হয়েছে এটা সাংবাদিক সমাজের ওপর চরম আঘাত।

আরপিইউজের সভাপতি সালেকুজ্জামান সালেক এই ঘটনায় রসিকের সিইওর প্রত্যাহার দাবি করেন। 

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, আমরা ঘটনাটি শুনেছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। দোষীদের আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে একজনের নাম পাওয়া গেছে। 

রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা ভিত্তিহীন। কেউ প্রমাণ করতে পারবে না। যদি কেউ সামান্যতম প্রমাণ দেখাতে পারে, আমি আইনের কাছে আত্মসমর্পণ করব। 

পরে তিনি জানান, তিনি বর্তমানে ‘ডিসি অফিসের মিটিংয়ে আছেন এবং ফোন কেটে দেন। 

এ বিষয়ে রোববার রংপুর ডিসি অফিসের সভাকক্ষে রংপুরের সব সাংবাদিক, জুলাই যোদ্ধা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে রংপুর জেলা প্রশাসক।

ইএইচ

Link copied!