ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নাগরপুরে বাসচাপায় ব্যবসায়ী নিহত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৮:০০ পিএম

নাগরপুরে বাসচাপায় ব্যবসায়ী নিহত

টাঙ্গাইলের নাগরপুরে দ্রুতগতির যাত্রীবাহী বাসের ধাক্কায় নুরু বেপারি (৭০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার বিকেলে উপজেলার মামুদনগর ইউনিয়নের পুষ্টকামরী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত নুরু বেপারি ওরফে নুরু মাতবর কলমাইদ গ্রামের মৃত মানিক বেপারির ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকাল আনুমানিক তিনটার সময় নুরু বেপারি মামুদনগর বাজার থেকে হেঁটে নিজ বাড়ির পথে রওনা দেন। পথে পুষ্টকামরী এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা এসবি লিংক পরিবহনের একটি যাত্রীবাহী বাস (নম্বর: ঢাকা মেট্রো ব-১১-৭০২১) তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে এবং বাসটি জব্দ করেছে। তবে চালক বাস ফেলে রেখে পালিয়ে যাওয়ায় তাকে এখনো আটক করা সম্ভব হয়নি।

এদিকে হঠাৎ এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দোষী চালকের দ্রুত গ্রেপ্তার ও যথাযথ শাস্তির দাবি জানিয়েছেন।

ইএইচ

Link copied!