ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় সাভারে উপজেলা প্রশাসনের সভা

ইমরান হোসেন, সাভার

ইমরান হোসেন, সাভার

সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৫:৪৫ পিএম

দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় সাভারে উপজেলা প্রশাসনের সভা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাভার উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের লক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে একটি উচ্চ-পর্যায়ের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভার সভাপতিত্ব করেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবকর সরকার।

সভায় উপস্থিত ছিলেন- সাভার উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। 

তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্ল্যাহ আল আমীন, আমীন বাজার ভূমি সহকারী কমিশনার মো. শাহাদাৎ হোসেন খান, সাভার সেনানিবাসের প্রতিনিধি ক্যাপ্টেন হান্নান, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মো. জুয়েল মিয়া, আশুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হান্নান। 

এছাড়া, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাভার উপজেলার সকল মন্দিরের সম্মানিত প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা দুর্গাপূজা চলাকালীন সময়ে মাদকদ্রব্যের ব্যবহার রোধ এবং আইনশৃঙ্খলা কঠোরভাবে বজায় রাখার ওপর জোর দেন। শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিটি পূজা মণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদানের অঙ্গীকার করেন। প্রশাসন সতর্ক থাকবে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে।

বিশেষভাবে উল্লেখ্য, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাভারের প্রতিটি মন্দিরে ৫০০ কেজি করে চাল অনুদান হিসেবে প্রদান করা হয়েছে, যা পূজার সামগ্রিক আয়োজনকে সহায়তা করবে। এই সভার মাধ্যমে দুর্গাপূজা ২০২৫ সফল ও আনন্দময় করার জন্য প্রশাসনের দৃঢ় সংকল্প ও সমন্বিত প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে।

ইএইচ

Link copied!