ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রংপুরে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রম পরিদর্শন ও হেলথ বুথ সেন্টারের উদ্বোধন

সুজন আহম্মেদ, রংপুর

সুজন আহম্মেদ, রংপুর

সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৬:৫৮ পিএম

রংপুরে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রম পরিদর্শন ও হেলথ বুথ সেন্টারের উদ্বোধন

দাতা দেশ অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড ভিশন বোর্ডের একটি প্রতিনিধি দল রংপুরের গঙ্গাচড়ায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চলমান বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন। 

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের সামনে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে হেলথ বুথ সেন্টারের উদ্বোধন করা হয়।

বুধবার সকালে অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড ভিশন বোর্ড, গঙ্গাচড়া উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য বিভাগ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও মিলভিক বাংলাদেশ যৌথভাবে হেলথ বুথ সেন্টার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা, ওয়ার্ল্ড ভিশন অস্ট্রেলিয়ার চীফ অব রিটেইল অ্যান্ড সাপোর্টার এক্সপেরিয়েন্স ইলিসা লরেটো, চীফ অব স্টাফ ইলী মেকডনাল্ড, হেড অব সাপোর্টার এনগেজমেন্ট অ্যান্ড কমিউনিটি পার্টনারশিপ জেনাইন ডেলী, ব্যবসা বিশ্লেষক লাউরেন থমসন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর জেনী মিলড্রেড ডি ক্রশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলেমুল বাশার, মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান রাজু, মিলভিক বাংলাদেশের কান্ট্রি লিড এম হেলথ মোহাম্মদ ইসাহাক, ওয়ার্ল্ড ভিশনের ফিল্ড কমিউনিকেশন কো-অর্ডিনেটর আলভী হোসাইন, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিমসহ অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও উপকারভোগীরা।

উদ্বোধনের আগে প্রতিনিধি দল উপজেলার লাইভলিহুড, স্বাস্থ্য, পুষ্টি, অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা ও শিশু সুরক্ষা কার্যক্রম পরিদর্শন করেন এবং স্টেকহোল্ডার ও উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় একজন স্পন্সর শিশুর মাকে ২০ হাজার টাকার জীবন বীমা কভারেজের চেক প্রদান করা হয়। এছাড়া আরও দুই প্রতিবন্ধী শিশু এবং দুই হতদরিদ্র পরিবারকে উপহার সামগ্রী প্রদান করা হয়।

ইএইচ

Link copied!