ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সোনারগাঁয়ে পূজায় এসে পুকুরে ডুবে প্রাণ গেল দর্শনার্থীর

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১২:৩৪ পিএম

সোনারগাঁয়ে পূজায় এসে পুকুরে ডুবে প্রাণ গেল দর্শনার্থীর

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে এসে পুকুরে ডুবে এক দর্শনার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম জয়নাল জয় পাল (৩৫), তিনি টাঙ্গাইল জেলার কালিয়াকৈর থানার বাসিন্দা।

শুক্রবার বিকেলে আশ্রম সংলগ্ন পুকুরে মাঝখানে স্থাপিত মহাদেবের মূর্তির কাছে যাওয়ার সময় পানিতে তলিয়ে যান জয় পাল। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আশ্রমের নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন। তিনি জানান, দুর্ঘটনার সময় জয় পাল পরিবারের সদস্যদের সঙ্গে পূজায় অংশ নিতে এসেছিলেন।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ খান বলেন, সাঁতার না জেনেই পুকুরে নামায় এই দুর্ঘটনা ঘটে। পূজায় দেশ-বিদেশ থেকে বিপুল সংখ্যক ভক্ত আসেন এমন অনুষ্ঠানে আশ্রম কর্তৃপক্ষের উচিত ছিল পুকুরপাড়ে নিরাপত্তা প্রহরী বা স্বেচ্ছাসেবক মোতায়েন করা।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্গাপূজার মতো আনন্দঘন আয়োজনে এমন দুর্ঘটনায় ভক্তদের মাঝে তৈরি হয়েছে উদ্বেগ।

জেএইচআর

Link copied!